ভালবাসার ছোঁয়া
This post has written in local language (this is a poem about love)… If anyone want to know its summary in English, please comment here…
তাকিয়ে আছি উদাস নয়নে,
ভাবছি তোমায় আপন মনে,
যায় না তো যাওয়া সব নদীর কূলে,
কিছু স্মৃতি রয়ে যায় মনের বটমূলে।
আঁধারের আলো হয়েছো তুমি,
নিছক পথহারা পথিক এই আমি,
বইছে বাতাস মাতাল হাওয়া,
কত সুখ-দুখের আসা যাওয়া।
হাঁটছি আমি বিষন্ন মনে,
জ্বলছে আগুন মনের কোনে।
বইছে কেবল দমকা হাওয়া,
তছনছ হয়ে গেল সব মনের চাওয়া।
তোমার আলোয় চলছি আমি,
পথের দিশারী হয়েছো তুমি,
যদি বলতে তুমি হয়ে যেতাম আধাঁর,
রাখতাম তোমায় বাহুতে আমার।
উদাস মন নিয়ে গেল আমায়,
স্মৃতির নিষ্ঠুরতার ছায়ায়,
কাঁদছি আমি তোমায় ভেবে,
ভেবেছিলাম কে আর তোমায় নেবে?
ভেবে কিছু অতীত কথা,
ফেললাম এক দীর্ঘ নিঃশ্বাস,
আসবে কাছে স্বর্গে আমার,
দিবে কি তুমি এই আশ্বাস?
সমাজ করবে নিছক তামাশা,
পিষবে আমাদের ভেবে মশা,
হাসবে সবাই দেখে আমায়,
তবু ভালবাসব এই তোমায়।
সারাদিন বসে থাকি আঁধারের আশায়,
দিতে আলো পথহারাকে হবে তোমার উদয়।
যেতে দেব না নিশিকে আমি,
দেব না আজ হতে রক্তিম সূর্যোদয়,
আজ রক্তের বন্যা দেখবে তুমি,
বাঁচব তোমায় নিয়ে, নয়তো হব বিদায়।
No comments yet.














