সামুতে আমার রিসেন্টলি দেয়া মন্তব্য! :)
This post has written in local language…
এটা আমি সামু ব্লগ http://www.somewhereinblog.net/blog/cagol/29128721#comments -এ পোস্ট করি…
সত্যি বলতে আমার খুবই আশ্চর্য লাগছে যে বাংলাদেশের কেউ বাংলা ব্লগে ইসলাম নিয়ে কথা বলছে। কারণ আমি এর আগে কখনও কাউকে এরকম পাইনি, যদিও আমি বাংলা ব্লগে খুব কমই আসি।। কিন্তু আপু, আপনি বলেছেন যে আরও অনেকের ইসলাম নিয়ে লেখা পড়েছেন!
আর কিছু মনে করবেন না, কিন্তু এটাও সত্যি যে আমি আপনাকে মন থেকে এখনও বিশ্বাস করতে পারছি না। কারণ, এমন অনেক আছে যারা প্রথম প্রথম ইসলাম নিয়ে এত ভাল কথা বলে যে অনেক নির্বোধ মুসলিম অন্ধভাবে তাকে অনুসর্ন শুরু করে। আর পরে, সে কৌশলে সেইসব মুসলিমদের ইসলাম থেকে দুরে নিয়ে যায়। আর এসবই পরিচালিত হয় একটি নির্দিষ্ট মহল থেকে; এমনভাবে হয় যে আমরা বুঝতে পারি না। আমি বিস্তারিত বলতে চাচ্ছি না কিছু সমস্যার কারনে।
আর আপনার ছাগী বিষয়টা খুবই ভাল লাগল। আমি বেশি কিছু বলব না, কারণ, আপনি হয়ত আবার আমাকে ভুল বুঝে বসবেন। আপনি শুধু সামুতে না, সব বাংলা ব্লগে লিখেন। http://www.prothom-aloblog.com, http://www.amarblog.com ইত্যাদি। আর সবচেয়ে ভাল হয় আপনি যদি আপনার লেখাগুলো সামান্য বড় করেন।
আর কিছু কৌশল অবলম্বন করলে সহজেই ফ্রন্ট পেইজে আপনি চান্স পেয়ে যাবেন।
আপনি বললেন, ‘‘পবিত্র প্রেম’ কখনোই হারাম নয় । বর্তমানে ‘পবিত্র প্রেম’ বলতে পবিত্র কিছু নাই ।’ আপনার কথাটা অর্ধেক সঠিক বলে আমি মনে করি। পবিত্র প্রেম অবশ্যই পৃথিবীতে এখনও আছে। তবে বলতে পারেন যে, বর্তমানের বেশ সংখ্যক মানুষ এই পবিত্র প্রেমকে অপবিত্র করছে। কিছু মৌলবাদী আছে যারা প্রেমকে খারাপ চোখে দেখে আর এর নামে অপবাদ দেয়। অথচ, ইসলামে এই ‘পবিত্র প্রেম’ এর স্থান শীর্ষে।
আর যখন অনুমূতি পাবেন, তখন কিন্ত আপু আমার ব্লগে মন্তব্য করতে ভুলবেন না। আর আসলে মানব জাতির কল্যাণের জন্য কিছু লিখে খুব একটা লাভ আছে বলে মনে হয় না। কারণ, আপনি হয়তো আমার কোন একটা লেখাটা পড়ে খুবই উপকৃত হলেন বা কিছু সত্য জানতে পারলেন। বেশি হলে, আপনি কিছুক্ষন হয়তো তা নিয়ে ভাববেন। তারপর যখন কম্পিউটার বন্ধ করবেন, আপনি আবার সব ভুলে গিয়ে আপনার মত হয়ে যাবেন। আর এটাই হয় সবার ক্ষেত্রে। কিন্তু সবচেয়ে সমস্যার কথা হল যে, ধরুন, আমি কোন ভাল কথা বললাম, ইসলাম নিয়ে কথা বললাম বা কারও কোন লেখার খুবই প্রশংসা করলাম। লোকে ভাববে আমি ভন্ড আর বলবে আমি টাংকি মারতেছি। আর এভাবে, নিজের অজানতেই নিজের চরিত্র লোকসমাজে খারাপ হয়ে যায়।
আমার ‘~নারী, ভালবাসা আর সমাজের নিষ্ঠুরতা~ (০০৩)’ পড়বেন। আমি এখনও পোস্ট করিনি, কিন্তু কালকের মধ্যেই তা লেখা শেষ করে পোস্ট করব। সব লেখাই যে ভাল হবে বা লোক পছন্দ করবে তা নয়। তাই আমার কোন লেখা আপনার ভাল না লাগলে ডাইরেক্ট বলে ফেলবেন। আর আপনি কিসে পড়া-শুনা করেন?
আপনাকে একটি উপদেশ দিব যে, ধর্ম নিয়ে কথা বলতে বলতে আবার বিশিষ্ট কাউকে, কোন প্রতিষ্ঠানকে বা বিশেষ কিছু নিয়ে আবার আক্রমনাত্মক কথা বলে বইসেন না। এতে আপনার ব্লগ বাতিল হওয়ার সম্ভাবনা রয়ে যায়।
সত্যি বলতে কেউ ইসলাম নিয়ে কথা বলছে দেখলে আমার খুব ভাল লাগে। যদিও এটা দুঃখের বিষয় যে, আমি নিজেও ইসলামকে ১০০% আঁকড়ে ধরতে পারিনি। আসলে, সমাজের সাথে চলতে গেলে যে অবস্থা হয় আর কি!
আপনি কি জানেন, আধুনিক যুগে যেভাবে পহেলা বৈশাখ পালন করা হয় তা ইসলামে সম্পুর্ণ হারাম? আমি জানি, শুধু আপনিই নয়, সবাই আমাকে ধিক্কার জানাবে যদি আমি বলি পহেলা বৈশাখ পালন করা হারাম। তাই বেশি কিছু বলব না।
আর যদি আপনি কিছু মনে না করেন, আপনার ইমেইল এ্যাড্রেস কি তা এই ওয়ান-টাইম ইমেইল admin@sopnilbhubon.co.cc ঠিকানায় জানাতে পারেন। তাহলে, হ্য়তো অনেক বিষয় নিয়ে আলোচনা করা যাবে। বা এখানেও তা জানাতে পারেন। তবে বলব, অন্য কিছু মনে করবেন না। আসলে আমি অনেক ছোটতো, তাই কখন কি বলে বসি, বুঝে উঠতে পারি না।
আর আমি অনেক কথা বলছিতো, তাই কিছু মনে নিয়েন না। আসলে, একই ধরনের কোন মানুষ পেলে তার সাথে অনেক কথা বলতে ইচ্ছা হয়! আর আমি একটু বেশিই অস্থির। তাই কখনও আমার কোন কথায় নিজে কষ্ট পাবেন না আর আমাকেও ভুল বুঝবেন না।
আর আপনি ইসলাম নিয়ে কথা বলেন ঠিক আছে। কিন্তু, সমাজ, নারী, বাস্তবতা, আত্মহত্যা, কিশোর মন ইত্যাদি নিয়েও বলা উচিত। কারণ, এসবই ইসলামের কথা। আপনার আর আমার মাঝে এই পার্থক্য যে, আপনি সরাসরি ইসলাম নিয়ে আর আমি ইসলামের আলোকে বাস্তবতাকে নিয়ে কথা বলি।
আপনাকে আর অন্য সকলকে স্বাগতম,
@ আমার সামু ব্লগে > http://www.somewhereinblog.net/blog/realfriend1992 আর,
@ http://www.personallyabid.wordpress.com
আর সাবধান, কেউ সঠিক কথা বললে সবাই তার পিঁছনে লেগে তাঁকে সমাজের চোখে খারাপ বানিয়ে ফেলে।
সর্বনাশ! আপনাকে মন্তব্য দিতে গিয়ে আমার অনেক সময় চলে গেছে!
ভাল থাকবেন, আপু,
আমার জন্য দোআ করবেন।
No comments yet.














